Wednesday, September 18, 2019
এলিয়েন কি?কোরআন ও ইসলাম এই সম্পর্কে কি বলে?কোরআনের আলোকে এলিয়েনের অস্তিত্ব।
এলিয়েন কিঃএলিয়েন বলতে আমরা এক বাক্যে আমরা যা জানি তা হলো,ভিনগ্রহের প্রাণী। অর্থাৎ পৃথিবীর বাইরের ভিন্ন মহাকাশের কোনো স্থানের প্রানকে বোঝায়।আসলেই কি এলিয়েন বলে কিছু আছে?আসুন ইসলাম ও আল কোরআনের এর আলোকে ব্যাখ্যা করা যাক।পৃথিবী ব্যাতিত আর কোন গ্রহে এখন পর্যন্ত কোন প্রানের অস্তিত্ব পাওয়া যায়নি ।ভিন্ন গ্রহে প্রানের সন্ধানে পৃথিবীর বড় বড় সব বিজ্ঞানীরা অনবরত মহাকাশ জুড়ে অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছে।পৃথিবীর বাইরে ভিন্ন অনেক গ্রহের অনুসন্ধান পাওয়া গেলে ও তবে তাতে প্রানের অস্তিত্বের ব্যপারে পুরোপুরি পরিস্কার নয়।তবে এই বিষয়টিও স্বীকার করতে হবে যে পৃথিবী ছাড়া অন্য যে গ্রহ গুলো আছে তাতে প্রানের অস্তিত্ব থাকতে পারে। তবে আমাদের বর্তমান প্রযুক্তির অগ্রযাত্রার ফলে আমরা অতি দ্রুত এসব ব্যাপারে যানতে পারব।পবিত্র কোরআনে এ সম্পর্কে কী বলা হয়েছে।আল্লাহ মহান ইরশাদ করেন,তার ইজ্ঞিত সমূহের একটি -নভোমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি এবং এদের মধ্যে ছড়িয়ে দেওয়া জীব।তিনি যখন ইচ্ছা এদেরকে একত্র করতে সক্ষম।[আস শুরা ঃ২৯]তিনি আল্লাহ যিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং সমসংখ্যক ৭টি পৃথিবীও সৃষ্টি করেছেন।[তালাক্কঃ১২]সুবহানাল্লাহ!!!এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবীতে জীবন ধারনের জন্য যেমন পরিবেশ বিশিষ্ট আরও অন্তত ৬টি গ্রহ এই মহাকাশে আছে।যেখানে তিনি প্রাণ ছড়িয়ে দিয়েছেন।তিনি চাইলেই তাদের সকলকেই একত্র করতে সক্ষম।তাই আমরা বলতে, পবিত্র কোরআনের আলোকে এটা স্পষ্ট হলো যে,এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী নিশ্চয় আছে।এত নিদর্শন থাকার পরেও যারা ইসলাম কে উপলব্ধি করতে পারছে না ,তাদের চেয়ে বড় দুর্ভাগা আর কে আছে ?পবিত্র কোরআনে এই ব্যাপারে আরও আলোচনা করা হয়েছে।আল্লাহ মহান ইরশাদ করেন,মহান আল্লাহই জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই সকল প্রসংশা।[৪০ঃ৬৪-৬৫]জগতসমূহের প্রতিপালক-এই কথার মাঝে একাদিক জগতের অস্তিত্ব রয়েছে।আল্লাহ মহান আরো ইরশাদ করেন, তিনি আকাশমন্ডলী ও পৃথিবীসমূহ এবং উহাদিগের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।[২৬ঃ২৩-২৪]তার এক নিদর্শন নভোমন্ডল ও ভূমন্ডলেড় সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন।[৪২ঃ২৯]আল্লাহ তিনি ,যিনি সৃষ্টি করেছেন অসংখ্য আকাশ আর অনুরুপ সংখ্যক পৃথিবী।উহাদের উপরও আল্লাহর নির্দেশ অবতীর্ন হয়;(এই তথ্যটি) এই জন্য যে তোমরা যেন অবগত হও ,আল্লাহ সর্বশক্তিমান ও সর্বাজ্ঞ।[৬৫ঃ১২] আল কুরআনে আরো অনেক আয়াতে বলা হয়েছে যে-শুধু আমাদের এই পৃথিবীই নয়, অন্য কোন অজানা গ্রহে ও রয়েছে আল্লাহর সৃষ্টির জীব।কিন্তু এর বিপরীতে মহাবিশ্বের কোথাও প্রান নেই এরকম কোন বার্তা আল-কুরআনে দেয়নি।মহাবিশ্বে বা মহাশূনে প্রানের অস্তিত্ব সম্পর্কে সুস্পষ্ট বর্নণা এসেছে আল-কুরআনের [ সূরা শূরা ২৯]।
Subscribe to:
Post Comments (Atom)
সুরা ফাতিহার ফজিলত ও আমল সুরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সুরা। ফাতিহা ছাড়াও সাবউল মাসানী, উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাবসহ একাধিক নাম রয়েছে ...
-
বর্গ কাকে বলে? চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ পরস্পর সমান হলে তাকে বর্গ বলে।বর্গ দ্বারা আবদ্ব ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে।বর্গক্ষেত্র একটি...
-
২০ মিনিটে গুড়াঁ দুধের তৈরী মালাই চপ মিষ্টি।Malai Chop Recipe। Milk Powder Malai Chop।
No comments:
Post a Comment